হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৭:১৫:১৩ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, দেশে বর্তমানে উন্নত মানের চিকিৎসা হয়। হৃদরোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন। চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি জনসাধারণকে রোগ সম্মন্ধে ধারনা দিতে হবে। বিশেষ করে হৃদরোগ যাতে না হয় সেই কারণগুলো তুলে ধরতে হবে।
তিনি সোমবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত কোন ধরনের জটিলতা ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিউটের চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদ কর্তৃক ২০০ জন হৃদরোগীর বাইপাস অপারেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সেক্রেটারী জেনারেল প্রফেসর ডা. ফজিলা-তুন-নেসা মালিক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডা. ফারুক আহমদ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী প্রফেসর ডা. মো. আব্দুস সালাম এবং জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের যৌথ সঞ্চালনায় এবং হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ডিরেক্টর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট আব্দুস সোবহান ভূইয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, ডা. নাসিম আহমদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্কর, সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর ভিসিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মহসিন এবং কার্যকরি কমিটির সদস্য ডা. মোঃ শামীমুর রহমান। বিজ্ঞপ্তি





