সবচেয়ে বেশি ভোটার সিলেটে, কম মৌলভীবাজারে
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:৩৫:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটর রয়েছেন সিলেট-১ (সিটি কর্পোরেশন-সদর উপজেলা) আসনে। এ আসনের ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। সবচেয়ে কম ভোটার মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন।
ইসির তথ্য বলছে, জেলাভিত্তিকে হিসেবেও ভোটার সংখ্যায় এগিয়ে সিলেট জেলা। এই জেলায় মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। বিভাগের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছেন মৌলভীবাজার জেলায়। এবার এ জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন।
ভোটারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সুনামগঞ্জ জেলায় ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন। তৃতীয় অবস্থানে থাকা হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।
ইসির তথ্য মতে, সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে ৫টি এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় রয়েছে ৪টি করে আসন। আসনভিত্তিক হিসেবে সিলেট-১ আসনে ভোটার রয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। সিলেট-৩ আসনে ৪ লাখ ১৬ হাজার, সিলেট-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন, সিলেট-৫ আসনে ৪ লাখ ৮ হাজার ৭৪৮ জন এবং সিলেট-৬ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯৩ জন।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন, মৌলভীবাজার-২ আসনে ৩ লাখ ৩ হাজার ২০ জন, মৌলভীবাজার-৩ আসনে ৪ লাখ ৮৬ হাজার ২০১২ জন ও মৌলভীবাজার-৪ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন।
হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন, হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৯৪ হাজার ৭৫৬ জন. হবিগঞ্জ-৩ আসনে ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন ও হবিগঞ্জ-৪ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।
সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন, সুনামগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৫২ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৭২ হাজার ১৮৫ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আসনভিত্তিক যে ভোটার সংখ্যা প্রকাশ করেছে সেই হিসাবে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট বিভাগের ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন ভোটা প্রদান করতে পারবেন।





