শাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:৪৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৬টি নির্দেশনা দিয়েছে ভর্তি কমিটি। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভর্তি কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ভর্তি কমিটি জানায়, শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সেন্টার অব এক্সিলেন্স ভবনে সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
র্যাঙ্ক তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের জন্য ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনাবলী হচ্ছে, ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ভর্তির সময়সূচী অনুযায়ী স্বশরীরে শাবিপ্রবি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (জধহশ) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে আনবে। ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে অবশ্যই এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে। ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে, পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায়, প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.ংঁংঃ.বফঁ.নফ/ংরমহরহ সাইটে লগইন করে ড্যাশবোর্ডের ‘জধহশ ওহভড়’ ট্যাব থেকে ভর্তির জন্য যোগ্য সাবজেক্টের তালিকা দেখতে পারবেন বলেও জানানো হয়।





