বিরামহীন প্রচারণায় খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৭:৫০ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। রোববার সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান, রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনের গেইটে এসে শেষ হয়।
গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত ছিল। বিভিন্ন এলাকা দিয়ে যখন মিছিল এগোচ্ছিল, তখন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তাদিরের সমর্থনে স্লোগান দেন। বিভিন্ন বাসা-বাড়ি থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারীরা।
প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গরীর, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, আবু সাঈদ তায়েফ, আব্দুস সালাম টিপু, মিনহাজুর রহমান রাসেল, বেলায়েত হোসেন মোহন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





