খাদিমপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খাদিমপাড়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শাহপরান (র.) থানাধীন খাদিমপাড়া এলাকায় সিলেট-তামাবিল হাইওয়ের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম জাহাঙ্গীর আলম (৪৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কোতোয়ালী থানার মধ্যপাড়া শান্তিবাগের চান মিয়ার ছেলে ও বর্তমানে নগরীর শাহপরান থানাধিন মীর মহল্লাতে বসবাস করছেন। তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




