জগন্নাথপুরে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: ইংল্যান্ড ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘দোয়া’ এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে দুস্থ অসহায় পরিবারের মধ্যে ঠেলাগাড়ি, সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও পবিত্র মাহে রামাদ্বানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে লোহারগাঁও গ্রামের নতুন বাজার মাঠে এসব বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া চ্যারেটি সংস্থা সুনামগঞ্জের এম্বাসেডর শেখ শিব্বির আহমেদের সভাপতিত্বে ও বড়কাপন আধুয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতী হামিদুল হক রাহমানীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। অতিথির বক্তব্য রাখেন দোয়া চ্যারেটি সংস্থা ইউকের এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ লেচু মিয়া, সংস্থার এম্বাসেডর হাসান জব্বার উদ্দিন, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক মিয়া, সমাজসেবক আকিকুল ইসলাম আকিক।
এসময় সংস্থার এম্বাসেডর ইয়াসিন হামজা উদ্দিন, সমাজসেবক ছালেহ আহমদ, শামীম আহমদ, কাউসার আহমদ, এমাদ উদ্দিন, নজরুল ইসলাম, ছানাওর, মো. ফুল মিয়া, হেলাল আহমেদ, বিলাল আহমদ, মনির উদ্দিন, শেখ শাহিন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দোয়া চ্যারেটি সংস্থা ইউকের চেয়ারম্যান রানী বেগমসহ অতিথিদের লোহারগাঁও একতা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি হামিদুল হক রাহমানী।
পরে দুস্থ অসহায় পরিবারের মাঝে চ্যারেটি সংস্থা দোয়া এর ইফতার সামগ্রীর চাল, ডাল, তেল, পেঁয়াজ ও ছোলার প্যাকেট বিতরণ করা হয়।





