বড়লেখায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৯:৩৯:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলায় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা আসামিরা হলেন- জিআর-৪৬/২০২২ (বড়) মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) গ্রামের মো. সাজু আহমদ, সিআর-৫৪৯/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রামতলা গ্রামের ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বার, জিআর-২১৬/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গাংকুল গ্রামের ফরিদ উদ্দিন ও পারভেজ আহমদ, জিআর-১৭৭/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি সফরপুর (খানপাড়া) গ্রামের আব্দুস শুক্কুর মাসুক ও তার ছেলে সায়রুল ইসলাম।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার বিকেলে জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।





