ফেঞ্চুগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনীত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৬:১৫:২২ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। একমাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে আত্মসংযম ও তাকওয়া অর্জন করেছি, তা সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার, সততা ও সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ইসলামের ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
২৫ মার্চ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহকারি সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা আমীর ইমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা এসিসটেন্ট সেক্রেটারি হুমায়ুন আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালিক, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আমীর ওয়াহিদুর রহমান খাঁন, ২নং মাইজগাঁও ইউনিয়ন আমীর জিয়াউল ইসলাম তুলা, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন আমীর মাওলানা জুবায়ের আহমদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ সভাপতি শামসুল হক খনু, সমাজসেবি রুকুনুজ্জামান চৌধুরী, আলী হোসেন, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি আশরাফুর রহমান ও কলেজ শাখা সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।





