সিলেটসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৮:৩৩:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটসহ দেশের ছয় বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সিলেটছাড়া অন্য বিভাগগুলো হলো-ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। বুধবার আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।




