কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শনে আবুল হাসান এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৭:৫৮:৫৯ অপরাহ্ন

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামে গত রোববার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভূত জামাল উদ্দিনের বসত বাড়ি পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় তিনি প্রথমে জামাল উদ্দিনের বাড়িতে যান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের ক্ষয়ক্ষতি দেখেন এবং বাড়ির লোকজনদের দিন। এসময় মুফতি আবুল হাসান এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিলকে ক্ষতিগ্রস্ত বসতঘর নির্মাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারীভাবে টিন এবং আর্থিকভাবে সহযোগিতা প্রদানের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও মুফতি আবুল হাসান এমপি গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা পরিদর্শন করে ঐতিহ্যবাহী এ দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ এলাকার ধর্মীয় শিক্ষার উন্নয়নে শিক্ষকদের নিষ্ঠার সাথে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানান। এরপর তিনি ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর তার পরিষদের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। তাছাড়া কানাইঘাটের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী গাছবাড়ি বাজার পরিদর্শন করেন এমপি মুফতি আবুল হাসান। বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বাজারের ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থা এবং বর্ষাকালে বাজারে কাদা জমে জনর্দুভোগ বিষয়টি তলে ধরলে বাজারের পরিবেশ সুন্দর রাখতে পর্যায়ক্রমে সমস্যাগুলো নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বস্থ দেন তিনি।
এসময় এমপির সাথে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমপি মুফতি আবুল হাসানের কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত পিএস মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নাল আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি





