নামাজ ও ধৈর্য জীবনমান উন্নয়নের অনন্য মাধ্যম: মাওলানা দিলাওয়ার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৩৪:০৬ অপরাহ্ন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, নামাজ ও ধৈর্য জীবনমান উন্নয়নের অনন্য মাধ্যম। ঈমান আনার পর প্রধানতম ইবাদাত হলো নামাজ। যা প্রকৃত মু’মীন বানায়। বিপদে আপদে ধৈর্যধারণ প্রয়োজন। এ ছাড়া জীবনে স্থিতিশীলতা আসে না। তিনি সোমবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাঙামাটিয়া নতুন মসজিদ কমিটি আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার মুরব্বি মাস্টার খালিকুজ্জামান ও বশির উদ্দীনের সভাপতিত্বে এবং ইমাম হাফিজ মুখলিসুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বেলাল আহমদ সালেহী ও মাওলানা সুরুত জামান। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লী মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, সিলেটের প্রচার সম্পাদক এমদাদুল হক সাঈদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, সৎ কাজে নিজে অভ্যস্ত হওয়া এবং সেই সৌন্দর্যের দিকে মানুষকে ডাকতে হবে। অসৎ ও অন্যায় কাজ থেকে দূরে থাকা এবং সমাজের মানুষকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি




