নগরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৯:০৯:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে— তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের এলাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ে সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইন সচল হিসেবে গণ্য হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।




