জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বর্ধিত ওয়ার্ডে নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে : সিসিক প্রশাসক


প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৮:৩০:০১ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকায় সরেজমিনে যান। এ সময় সড়ক ও ড্রেনেজ সংকটের কারণে এলাকাবাসীর দুর্ভোগ প্রত্যক্ষ করেন তিনি। দুপুরে প্রশাসক মইয়ারচর ও তালুকদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত অনেক এলাকা এখনও উন্নয়নবঞ্চিত। তবে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, কিছু ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়েছে, সড়কবাতিও স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বর্ধিত ওয়ার্ডে নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি এ এলাকার ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।
নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলে সিটি কর্পোরেশনের পক্ষে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।
সিলেটের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার পর সিলেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জনগণ যেমন ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করেছেন, তেমনি সিটি কর্পোরেশনের কার্যক্রমেও সহযোগিতা করলে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, কবির উদ্দিন আহমদ, মো. আলাউদ্দিন, মুক্তার মিয়া, নিজাম উদ্দিন, গোলাম মোস্তফা ও হানিফ আলী প্রমুখ।
এরপর প্রশাসক দক্ষিণ সুরমার চান্দাইয়ের গালিমপুর এলাকা এবং শাহ চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় যান এবং সড়ক ও ড্রেনের অভাবে এলাকাবাসী ও ব্যবসায়ীদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন।
এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top