বিএনপি নেতা মিলাদ হোসেনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৫২:৩৫ অপরাহ্ন

২১ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও নগরীর শিবগঞ্জ সোনারপাড়া নিবাসী মিলাদ হোসেন ১৮ জুন বৃহস্পতিবার সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ঐদিন বাদ আসর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাযা শেষে মানিক পীর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
২১ নং ওয়ার্ড বিএনপির শোক: ২১ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মিলাদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শাহপরান থানা তাঁতীদলের শোক: ২১ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মিলাদ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শাহপরান থানা তাঁতীদলের আহবায়ক মো. মুর্শেদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনুক আহমদ এবং সদস্য সচিব সাইফুল ইসলাম উজ্জল। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি




