আজ মৌলভীবাজার সফরে আসছেন বিমান ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১২:৩৮:১৪ অপরাহ্ন
দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। সফরসূচি অনুযায়ী আজ ১৯ জুন শুক্রবার সকাল ১০:৫০ মিনিটে তাঁরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরবর্তীতে বেলা ৩ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে ‘হারমনি ফেস্টিভ্যাল ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং বিকাল ৪ টায় উৎসবের সাংস্কৃতিক আয়োজন উপভোগ ও ফেস্টিভ্যাল স্টলসমূহ পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন ২০ জুন শনিবার সকাল ০৮:৩০ মিনিটে তাঁরা কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এয়ারফিল্ড এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্য সুবিধাদি সশরীরে পরীক্ষা ও পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বেলা ১২:১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি




