জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ডেঙ্গুতে আক্রান্ত বেশি পুরুষ, মৃত্যুতে নারী


প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ হাজার ২০৫ জন। যা মোট আক্রান্তের ৬২ দশমিক ৪ শতাংশ। নারী আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন, যা মোট আক্রান্তের ৩৭ দশমিক ৬ শতাংশ।
তবে, মৃত্যুর হিসাবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মারা গেছেন ১৪৯ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী ৭৬ জন। একজনের লিঙ্গ পরিচয় অজ্ঞাত। আক্রান্তের সংখ্যায় পুরুষ নারীর তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি হলেও মৃত্যুর ক্ষেত্রে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ডেঙ্গু আক্রান্তদের বড় একটি অংশ কর্মক্ষম বয়সী মানুষ। মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এই বয়সী মানুষেরা কাজ, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত বাইরে বের হন। ফলে তাদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে এই বয়সীদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী।
মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র স্পষ্ট হয়ে উঠছে। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১ হাজার ৮১ জন। ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন আক্রান্ত হন। জুনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে আক্রান্ত হন ২ হাজার ৯০৬ জন। এরপর আগস্টে পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়। ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ২০ হাজার ৫৩৬ জন।
চলতি সেপ্টেম্বরেও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯১ জন। ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের বড় একটি অংশই হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। মৃত্যুর দিক থেকেও সাম্প্রতিক তিন মাসে পরিস্থিতি উদ্বেগজনক। এ সময়ে মোট মৃত্যুর প্রায় ৯০ শতাংশই হয়েছে। জুলাই মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আর সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মারা গেছেন ৫২ জন।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. মোজাম্মেল হক বলেন, পুরুষদের ডেঙ্গু আক্রান্তের হার বেশি হওয়ার পেছনে তাদের বাইরে চলাফেরা একটি কারণ হতে পারে। কর্মজীবী পুরুষদের অনেকে দিনের বড় একটি সময় বাসার বাইরে থাকেন। কর্মস্থল ও যাতায়াতের পথে এডিস মশার কামড়ে তাদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তিনি বলেন, দিনের বেলায় এডিস মশা বেশি কামড়ায় বলে বাইরে অবস্থানের সময়ও মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া জরুরি। ঘর ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে এডিস মশা বংশবৃদ্ধি না করতে পারে।
আক্রান্তের সংখ্যা কম হলেও নারীদের মৃত্যু বেশি হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার বলে মনে করেন এই জনস্বাস্থ্যবিদ। তিনি বলেন, ডেঙ্গুতে নারী-পুরুষ উভয়েরই জটিলতা তৈরি হতে পারে। তাই শুধু আক্রান্তের সংখ্যা দেখে ঝুঁকি নির্ধারণ না করে রোগীর শারীরিক অবস্থার ওপর নজর দিতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top