আব্দুল গফুর ইসলামি উচ্চবিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৭:১৮:২৭ অপরাহ্ন
সিলেট নগরীর জালালাবাদে অবস্থিত আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাঁরা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন; বরং শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, মনন ও মূল্যবোধের পথপ্রদর্শক।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে গোলাপ ফুলের তোড়া তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। পাশাপাশি কলমসহ বিভিন্ন শিক্ষাসহায়ক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মো. রুহুল আমিন, মমতাজ বেগম, হাসিনা আক্তার, জৈবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আখতার, সনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, সাদমান সাকিব, কলেজ শাখার ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবন, অর্থনীতি প্রভাষক আব্দুল মুমিনসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





