জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

উইমেন্স মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী, মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়


প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:১৪:১৩ অপরাহ্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জমকালো আয়োজনের সমাপ্তি ঘটে। রোববার ও সোমবার (৪ ও ৫ অক্টোবর) দুইদিনের অনুষ্ঠানে ৭৫ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশা শুধু জীবিকা নয়, এটি মানুষের সেবা ও কল্যাণের মহান দায়িত্ব। একজন চিকিৎসকের কাছে রোগীর আস্থা ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মজীবনে প্রবেশের পর বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। চিকিৎসাজ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগিয়ে সমাজ ও দেশের মানুষের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের প্রথম দিন রোববার (৪ অক্টোবর) সকালে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলী বাহার চা-বাগানে ফটোসেশন। সন্ধ্যায় আয়োজন করা হয় ফুচকা স্টল ও মেহেদি উৎসব। দ্বিতীয় দিন সোমবার (৫ অক্টোবর) সকালে বিদায়ী ইন্টার্নদের মধ্যে সার্টিফিকেট ও মেডেল বিতরণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ সমাপনী আয়োজন। অনুষ্ঠানে ৭৫ জন বিদায়ী ইন্টার্ন চিকিৎসককে প্রশংসাপত্র ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. খন্দকার তাশরীকা এরিকা ও ডা. চৌধুরী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. অয়েস আহমেদ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি. এ. হাসান চৌধুরী এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মাদ গোলাম রব শোয়েব প্রমূখ। অনুষ্ঠানে ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ ছাড়াও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রথম পাতা এর আরও খবর
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top