জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মেজর আক্তারুজ্জামানের মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধে লন্ডনে সমাবেশ


প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৬:০৫:৫১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মেজর (অব.) আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের আহ্বায়ক সলিসিটর জহির আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম শাহীন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান ও সাংবাদিক অলিউল্লাহ নোমান।
সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদুর রহমান, মানবাধিকারকর্মী রফিকুল ঈসা, সংগঠক আবদুল্লাহ আল মুনিম, রাইট ফর কনসার্নের প্রেসিডেন্ট শফিকুর রহমান খান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুর রহমান পারভেজ।
বক্তারা অভিযোগ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। টিকিটের সঙ্গে বিমানবন্দর ট্যাক্স নেওয়া হলেও কাক্সিক্ষত সেবা না পাওয়ার পাশাপাশি লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগও দীর্ঘদিনের।
তারা বলেন, বিমানবন্দরে হয়রানি ও মালামাল চুরির প্রতিবাদ করায় মেজর (অব.) আক্তারুজ্জামানকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে-এমন অভিযোগ রয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের সঙ্গে পুলিশের এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা। সমাবেশ থেকে মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। সম্প্রতি দীর্ঘ সময় লাগেজের জন্য অপেক্ষা, সংসদ সদস্যদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং বুকিং করা জমজমের পানি না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুর রহমান। এ সময় নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উপদেষ্টা কাজী নাজমুল আহমদ, মানবাধিকারকর্মী মাওলানা মামুনুর রশীদ, লুৎফুর রহমান, আবদুল মান্নান, আবদুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কমিউনিটি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top