জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা

প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৮:১৯:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গায়েব হয়ে যাওয়ার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার নথি বুধবার (৭ অক্টোবর) পিবিআই সিলেটের কাছে পৌঁছেছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
মামলার নথি সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন যাত্রীরা। বিশেষ করে অনলাইনে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট দিনের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট পরিদর্শন করেও আদালতের নজরে আসে, নির্দিষ্ট দিনের টিকিট বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি আদালতের সন্দেহের সৃষ্টি করে।
এদিকে টিকিট না পাওয়ায় নিয়মিত ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। কাক্সিক্ষত টিকিট না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছেন, আবার কেউ কেউ ট্রেনের ভেতরে দাঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। ফলে একদিকে বৈধ টিকিটের যাত্রীরা টিকিট সংকটে পড়ছেন, অন্যদিকে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হচ্ছে।
মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, একটি চক্র টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহযোগিতায় মুহূর্তের মধ্যে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করছে। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।
তবে টিকিট অনলাইনে দ্রুত শেষ হয়ে যাওয়া, টিকিট না পাওয়া, বিনা টিকিটে ভ্রমণ কিংবা দাঁড়িয়ে যাত্রার সঙ্গে কোনো চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা পিবিআইয়ের তদন্তে খতিয়ে দেখা হবে।
মূলত, অনলাইনে টিকিট উন্মুক্ত হওয়ার পর কয়েক মিনিটের মধ্যে বিপুলসংখ্যক টিকিট কোথায় যাচ্ছে, কীভাবে একসঙ্গে এত টিকিট বিক্রি হচ্ছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সংশ্লিষ্টদের সহযোগিতা রয়েছে কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজবে তদন্ত সংস্থাটি।
বিষয়টি ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমানের নজরে আসে। টিকিট হাওয়া হয়ে যাওয়ার ঘটনা পর্যালোচনা করে কালোবাজারি ও মজুতদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে টিকিট কালোবাজারির অভিযোগে গত ২২ সেপ্টেম্বর সিলেটের আদালতে সিআর মামলা নং-০১/২০২৬ দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার, পিবিআই সিলেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার মামলার নথি পিবিআই সিলেটে পৌঁছেছে। মামলাটি তদন্ত করছেন পিবিআই সিলেটের উপ-পরিদর্শক আব্দুল আহাদ।
এখন তদন্তেই বেরিয়ে আসার অপেক্ষা, অনলাইনে টিকিট বিক্রির কয়েক মিনিটের মধ্যে টিকিট গায়েব হওয়ার পেছনে আসলে কী ঘটছে এবং এর সঙ্গে টিকিট কালোবাজারি চক্রের কোনো যোগসূত্র আছে কি না।

সিলেট এর আরও খবর
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ

গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top