সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:০৭:১২ অপরাহ্ন
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, শেখ মোহাম্মদ লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুণা সুলতানাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





