জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

যুক্তরাজ্যে শিশির মনিরকে সংবর্ধনা : রাষ্ট্র সংস্কার ও প্রবাসীদের অধিকার নিয়ে আলোচনা

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৬:২১:৫২ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সম্মানে যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের পামট্রি ব্যাংকুয়েটিং হলে ‘ওয়ান বাংলাদেশ ইউকে’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
আলোচনায় দেশের আইন ও বিচারব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রবাসীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, দেশের মাদক সমস্যা, প্রবাসীদের জমি দখল, বন্দরে অবৈধ আয়ের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারি প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। অ্যাডভোকেট শিশির মনির সেসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। এ সময় অতিথিরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রফিক হায়দার, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট ও সাংবাদিক শফিকুল ইসলাম, এলবি২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশিকুর রহমান আইয়ুব করম আলী, আবুল কাশেমসহ যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রবাস এর আরও খবর
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ

মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৯০ বিদেশি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৯০ বিদেশি

যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা

যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

সর্বশেষ সংবাদ
বাড়ছে মবের বিস্তার, অনিশ্চিত জননিরাপত্তা
বাড়ছে মবের বিস্তার, অনিশ্চিত জননিরাপত্তা
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বড়লেখা ও জুড়ীর এক হাজার নারী চা শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : ফখরুল ইসলাম
জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
জকিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত ১
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
খাদিমপাড়ায় প্রহরী খুন : ছেলের মামলা, ১৩ শ্রমিক মুক্ত
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
চাতলে টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরকে মামলার নির্দেশ
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা মাঠে ৯০ মোবাইল টিম
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
জৈন্তায় ৩৭ লাখ টাকার মাদকসহ আটক ৩
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
মিশিগানে ১২ ভোটে মেয়র হলেন সিলেটের মুহিত মাহমুদ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে বিজিবির ৩১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ দিন পর ফের শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top