শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:১৫:১৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের সচেতন যুবকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। রোববার দুপুর ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন যুবকদের পক্ষে আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট এলাকার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।
সভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





