জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ট্রাইব্যুনালের বিচার এগোলেও আসামি গ্রেফতারে অগ্রগতি কম


প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৫২:৩৪ অপরাহ্ন

সাত মামলায় ৬৮ জনের দণ্ড, অধরা ৪৫

জালালাবাদ ডেস্ক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে রায় এসেছে সাতটি মামলায়। দণ্ডিত হয়েছেন ৬৮ জন, তাঁদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু বিচার শেষে দণ্ড কার্যকরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আসামিদের পলাতক থাকা। দণ্ডিতদের ৪৫ জনই এখনো ধরাছোঁয়ার বাইরে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র চারজন। ফলে বিচার এগোলেও ন্যায়বিচারের পূর্ণতা নিয়ে প্রশ্ন উঠছে।

২০২৪ সালের ১৪ অক্টোবর পুনর্গঠনের পর দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে অগ্রগতি হয়েছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে ৭০টি মামলার কার্যক্রম চলছে। এসব মামলায় আসামি ৫৫৮ জন। এর মধ্যে ২৬টি মামলায় বিচার চলছে, বাকি ৪৪টি রয়েছে তদন্তসহ বিচার শুরুর আগের বিভিন্ন পর্যায়ে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন পেয়েছে প্রায় ৭০০টি অভিযোগ।

সাত মামলায় দণ্ড ৬৮ জনের:

ট্রাইব্যুনালের দুই বেঞ্চে এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও ৪৫ জন।

তবে দণ্ডিতদের বড় অংশই পলাতক থাকায় সাজা কার্যকরের বিষয়টি অনিশ্চিত। প্রসিকিউশনের পরিসংখ্যান অনুযায়ী, বিচারাধীন ও তদন্তাধীন মামলাগুলো মিলিয়ে আসামিদের প্রায় ৬৩ শতাংশ পলাতক। একই ব্যক্তি একাধিক মামলায় আসামি থাকায় বিভিন্ন হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে।

তালিকায় সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা:

পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা রয়েছেন।

গুমের অভিযোগে করা দুটি মামলায় ৩০ আসামির মধ্যে ১৭ জন পলাতক। নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির সবাই পলাতক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কুষ্টিয়ার একটি মামলায় মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় অপেক্ষমাণ; তাঁরাও পলাতক।

রায়ের পর দায়িত্ব সরকারের:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বিচার চলাকালে আসামি গ্রেফতারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রসিকিউশন ও তদন্ত সংস্থারও থাকে। তবে রায় ঘোষণার পর আসামিদের গ্রেফতার ও সাজা কার্যকরের দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বর্তায়।

প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার না হলে রায় কার্যকর করা সম্ভব নয়। অনেক আসামি দেশে নাকি বিদেশে, তা নিশ্চিত করাও কঠিন। কেউ কেউ একাধিক পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসাইন বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। আসামিদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাঁদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

তবে দুই বছরে পলাতকদের গ্রেফতারে কতটা অগ্রগতি হয়েছে, বিদেশে অবস্থানরতদের ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হয়েছে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো সামনে আসেনি।

বিচারপ্রক্রিয়ার লক্ষ্য শুধু রায় ঘোষণা নয়, দণ্ডিতদের আইনের আওতায় এনে আইনানুগভাবে সাজা কার্যকর করাও এর অংশ। স্বজনহারা পরিবার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের কাছে রায় ন্যায়বিচারের প্রত্যাশা। পলাতকদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ না থাকলে সেই প্রত্যাশা পূরণ অসম্পূর্ণ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় এর আরও খবর
সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা

একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

সর্বশেষ সংবাদ
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হাই
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
জিডিএফের সংবর্ধনা পেলেন নিহার রঞ্জন
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
বড়লেখায় সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মাতৃবিয়োগ
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বন্দিকে প্রত্যাবাসন
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
পুলিশ ক্যাম্প আর ভূমি অফিসের পাশে চলছে টিলা কেটে মাটি বিক্রি
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
হবিগঞ্জে ৫৫ বিজিবির ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে সাড়ে ১৯ বিজিবির ২৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৭
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক সাউন্ড গ্রেনেড উদ্ধার
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ঘিরে এসএমপির নিরাপত্তা সমন্বয় সভা
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
এসএমপির মিনি ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
জৈন্তায় কলেজের পাশ থেকে মরদেহ উদ্ধার
চিকিৎসার জন্য সহযোগিতা কামনা
চিকিৎসার জন্য সহযোগিতা কামনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top