জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৪১:০৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গত রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে।
এ অবস্থায় একনেকের বৈঠক অনুষ্ঠিত হলে তা দুপুরের খাবারের আগেই শেষ করা সম্ভব হতো না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্ধারিত বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া বৈঠকে উপস্থাপনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। বৈঠকটি অনুষ্ঠিত না হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেছে।
অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ, তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও বৈঠকে উপস্থাপনের জন্য অন্তর্ভুক্ত ছিল।

প্রস্তাবিত প্রকল্পের তালিকায় আরও ছিল বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়নের একটি প্রকল্পও অনুমোদনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও একনেকের বৈঠকে উপস্থাপনের কথা ছিল। একই সঙ্গে দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় ছিল।

জাতীয় এর আরও খবর
ট্রাইব্যুনালের বিচার এগোলেও আসামি গ্রেফতারে অগ্রগতি কম

ট্রাইব্যুনালের বিচার এগোলেও আসামি গ্রেফতারে অগ্রগতি কম

সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে ব্যাংকিং: ৩ দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর

সর্বশেষ সংবাদ
রেলওয়ে স্টেশনে অজ্ঞাত যুবকের লাশ

জুড়ী ও বড়লেখায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
জুড়ী ও বড়লেখায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুলাউড়ায় ৫৩৩ চা শ্রমিককে রেইনকোট দিলেন এমপি
কুলাউড়ায় ৫৩৩ চা শ্রমিককে রেইনকোট দিলেন এমপি
একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা
একনেকের বৈঠক স্থগিত, ১৫ প্রকল্পের অনুমোদন আটকা
এসএমইউজে’র নির্বাহী কমিটির সভা
এসএমইউজে’র নির্বাহী কমিটির সভা
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
ফের বন্ধ যমুনা সার কারখানা
ফের বন্ধ যমুনা সার কারখানা
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top