সিলেট কল্যাণ সংস্থার কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৭:৫৭:৫৫ অপরাহ্ন

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সিলেট কল্যাণ সংস্থার ২৯ বর্ষের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা এবং বিকেল ৩টায় সাংগঠনিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সংগঠনের পক্ষ থেকে ৬ জনকে বিশেষ সম্মাননা স্মারক, ৭২ জনকে সম্মাননা স্মারক এবং ৬০ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ। বক্তব্য দেন সিকসের কার্যকরী সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ এবং সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
কর্মীসভায় উপস্থিত ছিলেন সিকসের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিনিয়র সহসভাপতি মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, এম. এ. আলী জালালাবাদী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মো. সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।
এ ছাড়া জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ফয়েজ রাজা চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






