জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু


প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:০৫:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি এবং ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৬১ জনের হাম নিশ্চিত হয়েছে। নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকায় দুজন এবং সিলেটে দুজন রয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৩৫৫ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৮৮৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৩ জন। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন দুজন। সিলেটে ১৪২ জন শনাক্ত ও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৬৩ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুরে ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। এর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৩৫ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জনে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাতীয় এর আরও খবর
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল

চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল

কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী

কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top