জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:২৬:৩০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির আলোকবর্তিকা। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি এ দেশের মানুষকে সাহস, প্রেরণা ও মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ ও কাওসার আহমদ রকি, লেখক ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির, রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল এবং সাংবাদিক রেজওয়ান আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ। বিজ্ঞপ্তি






