জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন


প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭:২৭ অপরাহ্ন

মন্ত্রীর নির্দেশও উপেক্ষিত

আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত এম সাইফুর রহমান সেতুর পিলারের বেজমেন্টে ফাটল দেখা দিয়েছে। সেতুর নিচ থেকে অব্যাহতভাবে বালু-পাথর উত্তোলনের কারণে সেতুটি ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে মন্ত্রী নির্দেশনা দিলেও এখনো বালু-পাথর উত্তোলন বন্ধ হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সিলেটের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত ধলাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৩ সালে। ২০০৬ সালে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সেতুটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তাঁর নামেই সেতুটির নামকরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, সেতুর পিলারের নিচ থেকে বালু-পাথর উত্তোলনের ফলে এর বেজমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কাজে জড়িত হিসেবে রিয়াজ নামের এক ব্যক্তির নাম উঠে এলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
গত ২৩ অক্টোবর সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ধলাই সেতুর নিচ থেকে বালু-পাথর উত্তোলনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ধলাই সেতুর নিচ থেকে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে আজকে আমি শুনলাম। আমি প্রশাসনকে বলছি, যারা এর সঙ্গে জড়িত তাদের ধরে দুই থেকে তিন বছরের জেল দেওয়ার ব্যবস্থা করার জন্য।’
সরেজমিনে দেখা যায়, নদীর পানি কমে যাওয়ায় সেতুর কয়েকটি পিলারের বেজমেন্টে ফাটল ও ক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে। পিলারের নিচে গর্ত করে বালু-পাথর উত্তোলনের ফলে বেজমেন্টের অংশবিশেষ দৃশ্যমান হয়ে পড়েছে। নদীর পূর্ব পাড়ে সেতুর নিচ থেকে উত্তোলন করা বালু-পাথর স্তূপ করে রাখা হয়েছে। এমন ১৫ থেকে ২০টি স্তূপ করার স্থান রয়েছে বলে স্থানীয়রা জানান। নৌকায় করে সেতুর নিচ থেকে বালু-পাথর এনে এসব স্থানে জমা করা হয়। পরে ট্রাক্টরে করে বিভিন্ন মিলে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলাবাড়ি, নয়াগাঙ্গেরপাড় ও ভোলাগঞ্জ এলাকার কয়েকজন ব্যক্তি ধলাই সেতুর দুই পাশ থেকে বালু উত্তোলন করে আসছেন। তবে বর্তমানে নদীর পানি কমে যাওয়ায় সেতুর নিচ থেকেই বালু-পাথর তোলা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এ কাজে কলাবাড়ি ও নয়াগাঙ্গেরপাড় এলাকার কয়েকজন জড়িত। বালু-পাথর পরিবহন ও ব্যবসার সঙ্গে কলাবাড়ি গ্রামের কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকে সাহস পান না বলে জানান স্থানীয়রা।
এদিকে, ধলাই সেতু রক্ষায় আগে যারা আন্দোলন ও প্রতিবাদে সক্রিয় ছিলেন, তাঁদের অনেকেই এখন নীরব রয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকার তরুণদের বিভিন্নভাবে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি বলেন, ধলাই সেতু রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিদিন রাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে বালু-পাথর উত্তোলনকারীরা সরে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেনÑএমন কোনো নির্দেশনা তিনি পাননি বলেও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তিনি ধলাই সেতু এলাকায় ছিলেন। সেতুর নিচ থেকে বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত কাজ করছে। গ্রাম পুলিশের সদস্যরা ঢাকা থেকে ফেরার পর তাঁদের একটি দলকে সেখানে নিয়মিত দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে। সর্বশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় সেতুর নিচ থেকে বালু-পাথর উত্তোলনে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে বলা হয়েছে বলেও জানান তিনি।

 

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সর্বশেষ সংবাদ
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top