জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হারের শঙ্কায় বাংলাদেশ, ড্রয়ের আশায় শেষ লড়াই 


প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ৯:০৪:৪১ অপরাহ্ন

৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, হাতে আরও ৭ উইকেট

স্পোর্টস রিপোর্টার: সিলেট টেস্টে হারের শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে বাংলাদেশের। চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান দাঁড়িয়েছে ৩১৫ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট। শেষ দিনে এই ব্যবধান আরও বাড়িয়ে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামনে জয় এখন প্রায় অসম্ভব। হারের ব্যবধান কমানোর পাশাপাশি ম্যাচ বাঁচিয়ে ড্র আদায় করাই হয়ে উঠেছে স্বাগতিকদের প্রধান লক্ষ্য।

টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। ২০০৮ সালে করা সেই রেকর্ডের পর ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের নজির নেই টাইগারদের। ফলে ওয়েস্ট ইন্ডিজ যদি প্রায় ৪০০ রানের লক্ষ্য দেয়, তা পেরিয়ে জয় তুলে নেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হবে। বরং শেষ দিনে যতটা সম্ভব সময় উইকেটে কাটিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টাই করতে হবে শান্তদের।

চতুর্থ দিনের খেলা শেষে অবশ্য উইকেটের আচরণে কিছুটা আশার জায়গা দেখতেই পারে বাংলাদেশ। উইকেটে বলের তেমন টার্ন কিংবা সুইং দেখা যায়নি। শেষ দিনেও বোলাররা বাড়তি সুবিধা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বশীলতা ও ধৈর্য।

তবে সাম্প্রতিক টেস্টগুলোর ব্যাটিং চিত্র স্বাগতিকদের খুব বেশি আশাবাদী হতে দিচ্ছে না। মিরপুর টেস্টে লিড পেয়েও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসেও দেখা গেছে ব্যাটিং বিপর্যয়। তাওহীদ হৃদয়ের অসাধারণ ইনিংস না থাকলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও উড়িয়ে দেওয়া যেত না।

এমন বাস্তবতায় পঞ্চম দিনে ব্যাটারদের সামনে বড় পরীক্ষা। শুধু রান তোলার দিকে মনোযোগ না দিয়ে উইকেটে টিকে থাকার মানসিকতা নিয়ে খেলতে হবে তাদের। দ্রুত কয়েকটি উইকেট হারালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিপরীতে লম্বা সময় ব্যাটিং করতে পারলে ড্রয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। মুশফিকুর রহিম, লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের তাই নিতে হবে বড় দায়িত্ব। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এবার সেই দায়িত্ব পালনের পালা অন্য ব্যাটারদের।

এদিকে, সিলেট টেস্টের চতুর্থ দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ক্যারিবীয় ব্যাটাররা। কাভেম হজের সেঞ্চুরি এবং কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গুর কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়েছে সফরকারীরা। অন্যদিকে, উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের বোলারদের।

চা বিরতির পর ২ উইকেটে ২৫৯ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তখন সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন কাভেম হজ। অন্য প্রান্তে ছিলেন কেভিন উইকহ্যাম। অপেক্ষার অবসান ঘটিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন হজ। উইকহ্যামও এগোচ্ছিলেন বড় ইনিংসের পথে।

তবে ১০৭ বলে ৭৮ রান করে থামতে হয় উইকহ্যামকে। দলীয় ২৮৪ রানে তাইজুল ইসলামের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর হজের সঙ্গে জুটি বাঁধেন আমির জাঙ্গু। দুজনের সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ আরও বাড়তে থাকে। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে বড় করেন তারা।

শেষ বিকেলে আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। হজ ও জাঙ্গুর অবিচ্ছিন্ন জুটিতে নির্বিঘ্নেই দিন পার করে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতার কারণে সাময়িক বিরতির পর আর মাঠে গড়ায়নি খেলা।

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। হজের সেঞ্চুরির পাশাপাশি উইকহ্যামের ৭৮ রানের ইনিংস সফরকারীদের বড় সংগ্রহ এনে দিয়েছে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

সব মিলিয়ে সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে সমীকরণটা পরিষ্কার—জয়ের আশা প্রায় শেষ, এখন লক্ষ্য হার এড়িয়ে ম্যাচ বাঁচানো। হোয়াইটওয়াশের শঙ্কা কাটাতে হলে ব্যাটারদের দীর্ঘ সময় উইকেটে থাকতে হবে। শেষ পর্যন্ত শান্তদের ধৈর্যের পরীক্ষা জয়ী হয়, নাকি ক্যারিবীয় বোলারদের দাপটে পরাজয় মেনে নিতে হয়, সেটিই এখন দেখার বিষয়।

জাতীয় এর আরও খবর
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

পোশাক শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাক শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সংসদে সভাপতিমণ্ডলীর ৫ সদস্য মনোনীত

সংসদে সভাপতিমণ্ডলীর ৫ সদস্য মনোনীত

সর্বশেষ সংবাদ
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
সীমান্তে ১৯ বিজিবির ১০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top