জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৭:৩০:৩১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : এল নিনোর প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে, যা ২০২৭ সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম আবহাওয়া তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) চেয়ে ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা রেকর্ড ভাঙা ২০২৪ সালের ঠিক পরেই অবস্থান করছে।
গত আগস্ট মাস থেকে এল নিনো শক্তিশালী হতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্যে এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোয় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ২০২৬ সালের শেষ মাসগুলোতে এবং ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর উদ্বোধনী দিনে প্রকাশিত ডব্লিউএমও-এর প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং পৃথিবীর শক্তি ব্যবস্থায় (এনার্জি সিস্টেম) ক্রমবর্ধমান ভারসাম্যের অভাবের কথা তুলে ধরা হয়।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্ট সাউলো জানান, গত চার বছর ছিল ১৭৭ বছরের রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ। এছাড়া মহাসাগরগুলোতে টানা দশমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে যাচ্ছে। তিনি বলেন, মহাসাগর থেকে নির্গত তাপ ২০২৭ সাল পর্যন্ত চরম আবহাওয়ার সৃষ্টি করবে।
প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর শক্তি ভারসাম্য এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা আগে কখনো দেখা যায়নি। গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবী মহাশূন্যে যে পরিমাণ তাপ ছাড়ছে, তার চেয়ে অনেক বেশি তাপ সূর্য থেকে শোষণ করছে। এতে কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো ক্ষতিকর গ্যাসগুলোর মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে।
অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ শোষণ করে মহাসাগরগুলো। ফলে সেখানেও তাপমাত্রার রেকর্ড ভাঙছে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় মানুষের জন্য বড় বিপদের কারণ হতে পারে। চরম আবহাওয়ার কারণে খাদ্যনিরাপত্তা হুমকিতে পড়ছে এবং দারিদ্র্য বাড়ছে। প্রাথমিক হিসাবে ইউরোপে দাবদাহ, খরা ও দাবানলে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ২০২৬ সালের এপ্রিলে ভারতের প্রায় ১৪ কোটি ৬৫ লাখ মানুষ চরম দাবদাহের শিকার হয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে একটি বিশাল আকারের এল নিনোর সংঘর্ষ হচ্ছে। তিনি বিশ্বনেতাদের কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
কেনাকাটার ভিড়ে অগ্নিঝুঁকি: নগরের ৪৫ মার্কেটে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top