জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আ’লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৪৫:২৯ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের একটি অংশ প্রকাশ্যে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেলেও বিএনপির সাধারণ নেতাকর্মীদের পুলিশি অভিযানের ভয় দেখিয়ে কোণঠাসা করে রাখা হচ্ছে-এমন অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে এসব নেতাকর্মী আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় ও নিরাপত্তা দিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যেসব ব্যক্তির বিরুদ্ধে নির্যাতন, মামলা-হামলা, চাঁদাবাজি, দখলবাজি ও ভোট কারচুপির অভিযোগ রয়েছে, তাঁদের কেউ কেউ এখনো এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। অথচ নামেমাত্র দলীয় পরিচয়ধারী সাধারণ নেতাকর্মীদের ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে পুলিশ গ্রেপ্তার করছে বলে অভিযোগ তাঁদের।

নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জের একাধিক বিএনপি কর্মী বলেন, পুলিশি অভিযান ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁদের দূরে রাখা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের অভিযোগ, বিএনপির কিছু পদধারী নেতা মাসিক আর্থিক সুবিধার বিনিময়ে এসব ব্যক্তিকে এলাকায় থাকা, ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

এক বিএনপি কর্মী বলেন, ‘আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি। মামলা খেয়েছি, জেল খেটেছি, বাড়িছাড়া হয়েছি। আর এখন দেখছি, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তারাই আমাদের কিছু নেতার আশ্রয়ে থেকে প্রকাশ্যে ঘুরছে। আমাদের অভিযানের ভয় দেখানো হচ্ছে, আর তাঁদের কাছ থেকে মাসোহারা নেওয়া হচ্ছে। এটা কি আমাদের রক্তের সঙ্গে বেঈমানি নয়?’

নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ পৌর বিএনপির এক ত্যাগী কর্মী বলেন, ‘নেতারা যদি টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের আশ্রয় দেন, তাহলে সাধারণ কর্মীরা কোথায় যাবেন? আমরা কি শুধু মামলা খাওয়া আর জেল খাটার জন্য রাজনীতি করি?’

স্থানীয় সচেতন মহলের মতে, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অভিযুক্ত ব্যক্তিরা অর্থ ও প্রভাব খাটিয়ে আবারও এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে পারেন।

নবীগঞ্জের ত্যাগী নেতাকর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ তদন্ত করে জড়িত পদধারী নেতাদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যেসব ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রচ্ছদ এর আরও খবর
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪

রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ

পাথর কোয়ারি খুললে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

পাথর কোয়ারি খুললে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

সর্বশেষ সংবাদ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top