মনির আহমদ ও হাবিব আহমদ মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৭:৫১ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৭ এবং হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, মা. নাদির আহমদ।
কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক ওয়াকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামিলুর রহমান, এটিএম মাসুদ চৌধুরী ও রোজিনা বেগম। স্বাগত বক্তব্য দেন একাডেমির উপাধ্যক্ষ মো. কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাদির আহমদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি ১৯ জন শিক্ষার্থীকে মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি এবং ২৪ জন শিক্ষার্থীকে হাবিব শাদির আহমদ মেধাবৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




