জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ছাতকে সুরমা থেকে অবৈধভাবে বালু-ভিটমাটি উত্তোলন


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৫:০২ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। গত এক সপ্তাহ ধরে নদীর বিভিন্ন স্থানে এ কার্যক্রম চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।
গত দুই দিন সরেজমিনে দেখা গেছে, ছাতক সদর ইউনিয়নের বাউশা-কেশবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। পরে এসব বালু ও মাটি নৌকায় ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। একইভাবে পার্শ্ববর্তী চারচিরা, রনমঙ্গল ও প্রতাপপুর গ্রামসংলগ্ন নদীতেও গত এক সপ্তাহ ধরে দিন-রাত এ কার্যক্রম চলছে। প্রভাবশালী চক্রের পরিচয় আড়ালে থাকলেও শ্রমিকরা প্রকাশ্যেই এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তোলন করা বালু ও ভিটমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে সরবরাহ করা হতে পারে। অথচ সুরমা নদীর ভাঙনে ইতোমধ্যে দক্ষিণ পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউশা-কেশবপুর এবং উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি কাঁচা-পাকা সড়কও। এসব এলাকায় এখনো নদীভাঙন অব্যাহত রয়েছে। বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ পাড়ের এক বাসিন্দা জানান, শুধু বাউশা-কেশবপুর গ্রামের জমি নদীতে বিলীন হয়ে বিপরীত পাড়ে প্রায় ১ হাজার ১০০ একরের বিশাল চর জেগে উঠেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী মহল প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে বলে তাঁর অভিযোগ।
নদী থেকে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীতীরবর্তী গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে উত্তোলনের বৈধতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং এর সঙ্গে কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরবিন্দু রায় বলেন, গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত প্রকাশ্যে বালু ও ভিটমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাঁদের জানা নেই।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন বলেন, তাঁর জানা মতে, ঢাকা-সিলেট করিডোর ও সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য সুনামগঞ্জ সদর উপজেলার জেগে ওঠা চরাঞ্চল থেকে বালু উত্তোলনের অনুমোদন রয়েছে। তবে ছাতকের সুরমা নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। বিষয়টি খতিয়ে দেখতে ভূমি কার্যালয়ের একটি দলকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সর্বশেষ সংবাদ
ন্যূনতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর 
ন্যূনতম মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর 
রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত
রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত
সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক
সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক
ভোল পাল্টানো কর্মকর্তারা নজরদারিতে
ভোল পাল্টানো কর্মকর্তারা নজরদারিতে
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি
সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা
সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা
ছাতকে সুরমা থেকে অবৈধভাবে বালু-ভিটমাটি উত্তোলন
ছাতকে সুরমা থেকে অবৈধভাবে বালু-ভিটমাটি উত্তোলন
ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা 
ছাতকে বাংলা কিউআর ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা 
হাওর সুরক্ষা আইন লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা
হাওর সুরক্ষা আইন লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top