বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:৪৫:০৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় খেলাধুলা চর্চা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন জহরত আদিব চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারি সাবেক ছাত্রদল নেতা দেওয়ান উসামা চৌধুরী।
ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণের সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুজিব রাজা চৌধুরী ও আব্দুল মইদ চৌধূরী, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।




