জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:২৭:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টি হচ্ছে। সরকারের মাত্র ৯ মাসের মধ্যে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগকে স্থানীয়রা চমক হিসেবে দেখছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

পৌরসভা অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার জৈন্তাপুর সদরসহ আশপাশের এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বাদ আসর স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জৈন্তাপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এতে জৈন্তাপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে।

দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, অতীতে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েও জৈন্তাপুরের কাঙ্ক্ষিত উন্নয়নে সহযোগিতা পাওয়া যায়নি। এবার মন্ত্রী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞ।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, সরকারের মাত্র আট মাসের মাথায় জৈন্তাপুর পৌরসভা পেয়েছে, যা তাঁদের কাছে অকল্পনীয়। মন্ত্রীর এ উদ্যোগ উপজেলার উন্নয়নকে গতিশীল করবে।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর মাধ্যমে পৌরসভা গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগ নেন সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে ৯ নভেম্বর নিকার প্রাক্-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করা হয়। সর্বশেষ সোমবার নিকারের সভায় তা চূড়ান্ত অনুমোদন পায়।

নতুন পৌরসভাটি গঠিত হচ্ছে উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকা নিয়ে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশ করা হয়। নিকারের চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে পৌরসভা প্রতিষ্ঠার প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।

বর্তমানে সিলেট জেলায় কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার পৌরসভা রয়েছে। জৈন্তাপুর যুক্ত হওয়ায় এটি হবে জেলার ষষ্ঠ পৌরসভা। পৌরসভা প্রতিষ্ঠার ফলে পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top