কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:১৬:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ৭ লাখ ১১ হাজার টাকা মূল্যের ২৯টি ভারতীয় টায়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় টায়ার পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে সিলেট-জকিগঞ্জ সড়কে ফোরহুইলস অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় একটি মাহিন্দ্রা পিকআপে তল্লাশি করে ২৯টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর পুত্র হারুন রশিদ (২৮) ও একই উপজেলার বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র ফয়েজ উদ্দিন (২৫)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





