জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৩:১৯ অপরাহ্ন

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’ আগামী ২৮ নভেম্বর দিনব্যাপী শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেটের কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামী ২১ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এবারের সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশখ্যাত কথাসাহিত্যিক ডা. আব্দুল হাই মিনার। তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের মূল্যায়নে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম সাহিত্য সম্মেলনের সভাপতি দেওয়ান মোহাম্মদ আহবাব চৌধুরী বিএ, বিদ্যাবিনোদ (এমএলএ)-এর স্মৃতির প্রতি।
সম্মেলনে ‘সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবছর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। কবি সমাবেশে সভাকবি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের কৃতিসন্তান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম।
উল্লেখ্য, এবারের সাহিত্য সম্মেলন সবার জন্য উন্মুক্ত। ৩০০ টাকা ফি দিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আগ্রহীরা সম্মেলনে অংশ নিতে পারবেন। কবিরা ফরমের সঙ্গে সর্বোচ্চ ১৬ লাইনের কবিতা জমা দিয়ে সম্মেলনে কবিতা পাঠের সুযোগ পাবেন।
সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কবি কামাল তৈয়ব ও সদস্যসচিব এ মাহবুব ফেরদৌস আগামী ২১ নভেম্বরের মতবিনিময় সভায় সিলেটের সর্বস্তরের সাহিত্যমোদী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি

প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি

মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা

মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা

সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন

উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন

সর্বশেষ সংবাদ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top