তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৫৭:৫৬ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : ‘জালনোট নয়, সত্যিকারের টাকা চাই, সচেতন হোন, জালনোট থেকে সুরক্ষিত থাকুন’-এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার এসপিও ও ম্যানেজার অর্পণ যেত্রার সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সোনালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম মো. জুবের, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) ও রিসোর্স পারসন আবু সালেহ মো. আরিফ চৌধুরী এবং উপপরিচালক ও রিসোর্স পারসন তানভীর আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়নাল আবেদিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




