জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 


প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৫৪:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির আলোচনা ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে হওয়া উচিত বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরে গবেষণা সংস্থাটি। মজুরি নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে তিনটি স্তরে সম্ভাব্য মজুরি হিসাব করেছেন তারা।
প্রথম স্তরে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা দিয়ে তখন যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, বর্তমান বাজারদরে তা কিনতে প্রয়োজন অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই হারে মজুরি বাড়ালে শ্রমিকদের প্রকৃত আয় বা জীবনযাত্রার মান বাড়বে না; শুধু আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
দ্বিতীয় স্তরে চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন বলে হিসাব করেছে সিপিডি।
তৃতীয় স্তরে খাবার, বাসস্থানসহ মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যান্য চাহিদা পূরণে চার সদস্যের একটি পরিবারের মাসে ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন বলে মনে করে সিপিডি।
নাজনীন আহমেদ বলেন, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আলোচনাটা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ আর ২৪ হাজার ২০৪ এর মধ্যে। তবে আমরা মনে করি, সময়ের সাথে সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে শ্রমিকদের জন্য লিভিং ওয়েজের দিকে যাওয়া। এবং তাদের একটা মানবিক জীবনযাপনের জন্য এবং একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য, যেন পুষ্টিমান বজায় থাকে–এমন জীবনযাপনের জন্য যে মজুরি, সেই দিকে আমাদের যেতে হবে।
তিনি বলেন, আমি দরকষাকষি শব্দটা বলতে চাই না। আমি বলতে চাই যে দুই পক্ষের পর্যালোচনায় এই দুটি সংখ্যা এই রেঞ্জের মধ্যে হওয়া দরকার।
নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা দরকার। বর্তমান নিয়মে কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠন করা হয়, যা দীর্ঘমেয়াদে সংকট সমাধান করে না।
সিপিডির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতাÑদুই দিক বিবেচনায় নিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে গত অক্টোবরের শেষ দিকে খাতটিতে শ্রম অসন্তোষ শুরু হয়।
শ্রমিকদের পক্ষ থেকে শুরুতে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়। পরে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
সরকার গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের তৃতীয় সভা গত ১৬ নভেম্বর হওয়ার কথা থাকলেও এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। ওই সভায় কারখানার মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।

জাতীয় এর আরও খবর
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা

ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top