জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা


প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৫৩:৩৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সরকারি বরাদ্দ ও ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার কথা বলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।
সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয়ে ফোন করে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রটি। এ পরিস্থিতিতে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এক শ্রেণির অসাধু ব্যক্তি টেলিফোনে যোগাযোগ করছে। তারা সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানোর কথা বলে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচ দাবি করছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা প্রতিষ্ঠানটি দেয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ফোন করে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ দেওয়া যাবে না। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়েও বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

জাতীয় এর আরও খবর
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top