এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৫২:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে এমপিদের তিনি এ নির্দেশনা দেন। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘১৭ বছর যেভাবে নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে ছিলেন, সেভাবেই অবস্থ্না করবেন।’


