জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৭:৪৭:১৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি অর্থ-ব্যবস্থাপনায় কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মাঝামাঝি থেকে ঋণঝুঁকি মূল্যায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক দুটি নতুন সূচক ব্যবহার শুরু করবে। প্রচলিত ‘ঋণ ও জিডিপির অনুপাত’-এর পাশাপাশি বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা দুটি এখন খতিয়ে দেখবে, সরকারের রাজস্ব আয়ের কত অংশ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। একইসঙ্গে বাজেট ঘাটতি এবং ঋণের আসল পরিশোধে সরকারকে প্রতি বছর অর্থনীতির আকারের তুলনায় কী পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তাও পরিমাপ করা হবে।
২০২৫ সালে দেশের সরকারি রাজস্বের প্রায় ৩০ শতাংশই ব্যয় হয়েছে সুদ পরিশোধে। আর চলতি অর্থবছরে সুদ পরিশোধের ব্যয় দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন। স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংশোধিত ঋণ টেকসই কাঠামো (রিভাইজড ডেট সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক ফর লো-ইনকাম কান্ট্রিজ) নামে পরিচিত এই নতুন মূল্যায়ন পদ্ধতি চলতি বছরের সেপ্টেম্বরে অনুমোদন করে আইএমএফের নির্বাহী পর্ষদ। এর কিছুদিন পরই বিশ্বব্যাংকও তা অনুসরণ করে। এ কাঠামোতে ২০১৭ সালের পর এটিই প্রথম বড় ধরনের সংস্কার।
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে, যা জিডিপির ৪১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১০১ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বৈদেশিক ঋণ ৮৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
আইএমএফ ইতোমধ্যে বাংলাদেশকে বৈদেশিক ও সামগ্রিক উভয় ধরনের ঋণ সংকটের ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ তালিকায় রেখেছে। এই তালিকার দেশগুলোর জন্য অর্থনৈতিক অভিঘাত সামলানোর সুযোগ কম। চলতি বছরই বাংলাদেশের ঝুঁকির মাত্রা ‘নিম্ন’ থেকে বাড়িয়ে ‘মাঝারি’ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধু সংকটকালীন পরিস্থিতি নয়, বরং মূল পূর্বাভাসেই যেসব দেশের ঋণ-সূচকগুলো ধারাবাহিকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করবে, তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হবে।
আইএমএফ ও বিশ্বব্যাংক জানিয়েছে, প্রতিটি দেশের ঋণ বহন করার সক্ষমতা অনুযায়ী এই সীমা ভিন্ন ভিন্ন হবে এবং কারিগরি নির্দেশিকায় তা উল্লেখ থাকবে। এক্ষেত্রে বাংলাদেশকে ‘মাঝারি সক্ষমতার’ দেশ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই মূল্যায়ন বা রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাংকের সহজ শর্তের তহবিল থেকে একটি দেশ কী পরিমাণ অনুদান ও ঋণ পাবে, আইএমএফ কর্মসূচিতে ঋণ গ্রহণের সীমা কত হবে এবং বেসরকারি ঋণদাতা ও ক্রেডিট রেটিং সংস্থাগুলো কীভাবে ঝুঁকি নির্ধারণ করবে তা এই রেটিংয়ের ওপরই নির্ভর করে।
আইএমএফের সাবেক কর্মকর্তা প্রসাদ অনন্তকৃষ্ণান বলেন, বিশ্বব্যাপী ঋণ গ্রহণের খরচ বাড়তে থাকায় ঋণ ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে পড়বে।

প্রচ্ছদ এর আরও খবর
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

সর্বশেষ সংবাদ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top