জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:২৩:৩২ অপরাহ্ন

পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে নগরীতে কোনো কাঁচা সড়ক থাকবে না। অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি উন্নয়নের মাধ্যমে এই নগরীর চেহারা বদলে দিতে কাজ করছেন। নগরীর সব সড়ক সংস্কারের জন্য তিনি বড় প্রকল্প গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সিলেট নগরীর সড়ক ও ড্রেনের উন্নয়ন হবে, কোনো এলাকাই অনুন্নত থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নগরীতে মানুষ ও যানবাহনের চাপ যেভাবে বাড়ছে, তাতে সড়ক ছোট রেখে উন্নয়ন করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রতিটি সড়ক প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত করতে প্রতিটি সড়কের দুই পাশে আগে ড্রেন নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণে যারা নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিসিক প্রশাসক।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সিসিক প্রশাসক ৯ নম্বর ওয়ার্ডের মদিনা মার্কেট এলাকায় ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিসিকের অন্য কর্মকর্তা এবং এলাকার বিশিষ্টজনেরা। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক

অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top