জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৩৯ অপরাহ্ন

সেবা দিচ্ছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা

নবীগঞ্জ প্রতিনিধি: একসময় হবিগঞ্জের নবীগঞ্জের গ্রামে সন্তান জন্মের সময় সবার আগে খবর দেওয়া হতো অভিজ্ঞ নারী ধাত্রীদের। রাত হোক কিংবা দিন, বৃষ্টি কিংবা ঝড়-প্রসূতির বাড়িতে ছুটে যেতেন তাঁরা। নিজেদের অভিজ্ঞতা, সাহস ও সেবার মাধ্যমে সন্তান প্রসবের মতো কঠিন সময়ে হয়ে উঠতেন পরিবারের ভরসা। কিন্তু সময়ের পরিবর্তনে গ্রামবাংলার সেই পরিচিত দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। নবীগঞ্জের গ্রাম-পাড়া-মহল্লায় আগের মতো আর চোখে পড়ে না অভিজ্ঞ নারী ধাত্রীদের।

স্থানীয় প্রবীণদের ভাষ্য, একসময় প্রতিটি গ্রামে দুই থেকে তিনজন করে অভিজ্ঞ ধাত্রী ছিলেন। তাঁদের হাত ধরে জন্ম নিয়েছে গ্রামের শত শত শিশু। প্রসবকালীন জটিল পরিস্থিতিতে সাহস ও অভিজ্ঞতার সঙ্গে তাঁরা প্রসূতির পাশে দাঁড়াতেন। অনেক ক্ষেত্রে পারিশ্রমিক ছাড়াই সেবা দিতেন।

এক প্রবীণ নারী বলেন, ‘আগে ধাত্রীরা ছিলেন আমাদের মায়ের মতো। রাতে ডাকলেও চলে আসতেন। টাকা না দিলেও রাগ করতেন না। এখন সেই ধাত্রীদের কেউ বেঁচে নেই, আবার কেউ বয়সের ভারে কাজ করতে পারেন না।’

বর্তমানে তাঁদের জায়গায় ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা মাতৃস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, পরিবারকল্যাণ পরিদর্শিকা ও মিডওয়াইফরা সেবা দিচ্ছেন।
স্থানীয়দের মতে, বর্তমানে প্রসূতিদের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বাড়িতে সন্তান প্রসবের প্রচলন অনেকটাই কমে গেছে। এ কারণে ঐতিহ্যগতভাবে ধাত্রীদের ওপর নির্ভরশীলতাও কমেছে।

তবে গ্রামাঞ্চলে এখনো কিছু অদক্ষ নারী ধাত্রী প্রসূতিসেবা দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় তাঁদের মাধ্যমে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও নবজাতকের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানান, অদক্ষ ধাত্রীর মাধ্যমে বাড়িতে সন্তান প্রসব না করিয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সেবা নেওয়া নিরাপদ। এতে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব।

সচেতন মহল মনে করে, গ্রামবাংলা থেকে অভিজ্ঞ নারী ধাত্রীদের সেই যুগ প্রায় হারিয়ে গেলেও তাঁদের অবদান ভুলে যাওয়ার নয়। নবীগঞ্জের মানুষের কাছে তাঁদের সাহস, অভিজ্ঞতা ও সেবার স্মৃতি আজও অমলিন। তবে বর্তমান সময়ে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

শেষ পাতা এর আরও খবর
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি

ছাতকে সুরমা থেকে অবৈধভাবে বালু-ভিটমাটি উত্তোলন

ছাতকে সুরমা থেকে অবৈধভাবে বালু-ভিটমাটি উত্তোলন

হাওর সুরক্ষা আইন লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

হাওর সুরক্ষা আইন লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top