জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বিএনপির বিশাল শোডাউন : হাসিনা ফিরলে কিভাবে অ্যাপায়ন হবে, তরিকা স্থির হয়ে গেছে : খন্দকার মুক্তাদির


প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৮:০৯:৫১ অপরাহ্ন

#সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে : আরিফুল হক চৌধুরী
#হাসিনা আসলে বন্দিবিনিময় চুক্তির আওতায় আসবেন : হুমায়ূন কবীর

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিশাল শোডাউন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরের রেজিস্ট্রারি মাঠে বিশাল সমাবেশ করে দলটি। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। শোডাউনে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রেজিস্ট্রারি মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শেখ হাসিনা বিভিন্নজনকে শোনাচ্ছেন তিনি অমুক ডিসেম্বর, তমুক ডিসেম্বর বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসতে আপনার ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন ? এখনো তো ১৬ ডিসেম্বর হতে ২২-২৫ দিন বাকি। আজকেই আসেন না, অথবা কালকেই আসেন। বাংলাদেশের মানুষ তো আপনার অপেক্ষায় আছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শেখ হাসিনা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। স্বাভাবিক কথার ছলে কীভাবে মিথ্যা বলা যায় এবং মিথ্যাকে কীভাবে স্বাভাবিক মুখের বুলি বানানো যায়, এর ওপর পৃথিবীতে কোনো পিএইচডি থাকলে তিনি তা পেতেন এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, শেখ হাসিনা প্রথম বাংলাদেশে এসে বলেছিলেন ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। অথচ আজ ৮০ বছর বয়সেও তিনি আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপার পাঁয়তারা করছেন। তিনি বলেছিলেন বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কখনো হরতাল করবে না। এরপর তারা কী করেছে, তা আপনাদের সবারই মনে আছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের রক্তক্ষয়ী আন্দোলনের ফলে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন ফিরে এসেছে। সেই আইনি শাসনের অধীনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের ওপর অত্যাচারী এই খুনির কাঙ্খিত শাস্তি হয়েছে। এটি তো মাত্র একটি মামলার রায়, এমন আরও শত শত বা হাজারো মামলা অপেক্ষমাণ রয়েছে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের মানুষ তাকে কীভাবে ‘আদর-আপ্যায়ন’ করবে, তার তরিকা ইতিমধ্যে স্থির হয়ে গেছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের কোথাও এদের কোনো খবর পেলে আপনারা যথাযথ মেহমানদারি করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে-ময়দানে কাজ করে যাব।
তিনি বলেন, আমরা যেভাবে বিগত দিনে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, ঠিক সেভাবেই রাজপথে প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলব, যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী সিলেট জেলা তথা বাংলাদেশের কোথাও কোনো স্থান না পায়।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা ডকুমেন্টের প্রয়োজন হয় না। তিনি (শেখ হাসিনা) যদি বাংলাদেশে আসেন, তবে ভারতের সাথে আমাদের যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে, সেই প্রক্রিয়ায় হেলিকপ্টার বা নজরদারির মাধ্যমেই আসবেন। পলাতক এই সন্ত্রাসীর নাম এখন থেকে শেখ হাসিনা’ নয়, বরং শেখ আসবে না হয়ে গেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসের জায়গা নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেটের জনগণ ও নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা আওয়ামী সন্ত্রাসকে কঠোরভাবে প্রতিহত করব। আমাদের মন্ত্রী ও সংসদ সদস্যদের নেতৃত্বে এই পুণ্যভূমিতে সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি সুশান্ত পরিবেশ উপহার দেওয়া হবে। বিশ্বের কোথাও তার আর সম্মানজনক কোনো অবস্থান নেই।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমরা অতীতেও বহু সংগ্রাম করেছি। এই নিষিদ্ধ দলের চোখরাঙানি উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার পরিচালিত হচ্ছে, তবুও আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাইনি। আগামী দিনের কর্মসূচিগুলোতেও আপনারা এভাবেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন বলে আমি আশা করি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি ভোটের তোড়জোড়

ইউপি ভোটের তোড়জোড়

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব

দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য

দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

সর্বশেষ সংবাদ
ইউপি ভোটের তোড়জোড়
ইউপি ভোটের তোড়জোড়
বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন
বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন
বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান
বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top