জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই


প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৬:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সাপ্তাহিক সমাচারের সম্পাদক  আবদুল ওয়াহেদ খান আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি সিলেট শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল র: দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

আবদুল ওয়াহেদ খান শহরতলীর বারখলায় জন্মগ্রহণ করেন। এটি সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডভূক্ত। তার পিতা আব্দুল আজিজ খান মরহুম। ওয়াহেদ খান ১৯৬২-১৯৭১ খ্রিষ্টাব্দের মার্চ পর্যন্ত ইত্তেফাকের ঢাকা অফিসে কাজ করেন। ১৯৭২-১৯৭৮  পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে  যাত্রা শুরু করা সাপ্তাহিক সিলেট সমাচার ও ১৯৮৪-তে দৈনিক জালালাবাদীর তিনি সম্পাদক ছিলেন। আব্দুল ওয়াহেদ খান জাতীয় ও স্থানীয় সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত ছিলেন।
আবদুল ওয়াহেদ খান ১৯৮৮ সালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংসদের প্রাণ পুরুষ আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হকের ইন্তেকালে যে শূন্যতা ও স্থবিরতা দেখা দেয় এ অবস্থা কাটিয়ে উঠতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন।

আব্দুল ওয়াহেদ খান বিভিন রাষ্ট্রপ্রধানের সাথে বিভিন্ন দেশ সফর করেছেন। ১৯৭৩ সালে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গী হয়ে ভারত সফর করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফরসঙ্গী হয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, বৃটেন ও জাপান সফর করেন। মালদ্বীপ, শ্রীলংকা, পাকিস্তান, ভূটান যান প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে। আব্দুল ওয়াহেদ খান বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশ সফর করেন। বাংলাদেশ থেকে (একক সদস্য হিসাবে) মালয়েশিয়ায় কমনওয়েল্থ জার্নালিষ্ট কনফারেন্স, ১৯৭৮-এ ইন্দোনেশিয়ায় পেসিফিক রিজিওনাল জার্নালিস্ট কনফারেন্স, ১৯৭৯-তে এসোসিয়েট প্রেস অব আমেরিকা আয়োজিত কনফারেন্সে যোগ দেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ৪১তম অধিবেশনের যোগদান করেন। আন্তর্জাতিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত রিজিওনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেয়ার জন্যে ১৯৮৬ সালে ১ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুর সফর করেন এবং চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ ও আন্তর্জার্তিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১৯৯২-৯৩ সালে হংকং- মালয়েশিয়া, বৃটেন,কানাডা, আমেরিকা, ও থাইল্যান্ড সফর করেন

আবদুল ওয়াহেদ খান স্ত্রী নাজনীন হক খান, এক ছেলে ও দুই মেয়ের জনক।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top