জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী বছরের রমজানের আগেই তিন ধাপে প্রায় ২ হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপ, চতুর্থ সপ্তাহে দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের ভোট হতে পারে। প্রতি ধাপে প্রায় ৭০০-৮০০ ইউপিতে ভোট আয়োজনের চিন্তা করছে কমিশন। একই সময়ে জানুয়ারিতে এক ধাপে পৌরসভা নির্বাচনও করার পরিকল্পনা রয়েছে।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপের জন্য প্রাথমিকভাবে আগামী ৩ জানুয়ারি ভোটের তারিখ ভাবা হয়েছিল। পরে সময়সূচি কয়েক দিন পিছিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার ভোট নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এরপর জানুয়ারির চতুর্থ সপ্তাহে দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তৃতীয় ধাপের ভোট আয়োজন করতে চায় ইসি। তিন ধাপে মোট ইউপির সংখ্যা আনুমানিক ২ হাজার হতে পারে; সংখ্যাটি ২০০টির মতো কমবেশি হতে পারে। দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮০টি ইউপি রয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন করার বিষয়টি নিশ্চিত। প্রথম ধাপের জন্য ৩ জানুয়ারি প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও সময়সূচি তিন-চার দিন পেছানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তিন ধাপে নির্বাচন আয়োজনের মূল পরিকল্পনায় পরিবর্তন হচ্ছে না।

তবে ইসির এই পরিকল্পনার সঙ্গে সরকারের ঘোষিত সময়সীমায় পার্থক্য রয়েছে। গত ১ অক্টোবর গাইবান্ধায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ইসিকে প্রয়োজনীয় সহযোগিতা ও বাজেট দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে প্রাক্-প্রস্তুতিমূলক সভা শেষে ইসি জানিয়েছিল, সাত ধাপে ইউপি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। পরে নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টি সামনে আসায় সেই পরিকল্পনা থেকে সরে আসে কমিশন। ১৭ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভার পরও ইসি জানায়, উপযুক্ত সময় নির্ধারণ করে নির্বাচন আয়োজন করতে হবে।

দেশের ৪ হাজার ৫৮০টি ইউপির মধ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩ হাজার ৬৩টির এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১ হাজার ৪৮টির মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকার (ইউপি) আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে বিপুলসংখ্যক ইউপির নির্বাচন সামনে রেখে সময় নির্ধারণ এখন ইসির জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সাধারণত ভোটের ৪৫-৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হলেও এবার সময় কম থাকায় ভোটের প্রায় ৩৫ দিন আগে তফসিল দেওয়ার চিন্তা করছে ইসি। প্রার্থীদের প্রচারের সময়ও সর্বোচ্চ ২১ দিন থেকে কমিয়ে ১৫ দিন করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় এর আরও খবর
বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

নিয়োগ পেয়েও প্রাথমিকে যোগ দেননি ৯১৮ জন

নিয়োগ পেয়েও প্রাথমিকে যোগ দেননি ৯১৮ জন

সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত
বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত
রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন
রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন
সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন
সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন
জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়িকে বিএনপি সভাপতির আর্থিক সহায়তা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
জগন্নাথপুরে দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতিসভা
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
সীমান্তে মিয়ানমারের গোলা, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
হবিগঞ্জে ছেলের কোপে বাবা নিহত
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সিলামে রাসেল হত্যা মামলায় ৩ দিনেও গ্রেপ্তার নেই
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
জাফলংয়ে স্ত্রীকে পাচার চেষ্টা : স্বামীসহ গ্রেপ্তার ৪
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
সুনামগঞ্জে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top