কিনব্রিজ মোড়ে ৭ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৯:১৪:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কিনব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস মাসুমা আহমেদ লুনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে দণ্ডপ্রাপ্তদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
অভিযানে সিলেট জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি জানিয়ে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সিলেট গড়তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।






