জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

গোলাপগঞ্জে আওয়ামীলীগের মিছিলে পুলিশের ধাওয়া, অস্ত্র ও পেট্রোল বোম উদ্ধার, আটক ২


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৬:৩২:১৬ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে ধাওয়া করে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, পেট্রোল ও অন্যান্য আলামত উদ্ধার করেছে। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আব্দুল হান্নান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০০ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা সবাই গোলাপগঞ্জ থানার বাসিন্দা। তারা হলেন- উত্তর বাঘা গ্রামের মুহিবুর রহমানের পুত্র বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দক্ষিণ বাঘা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আর্জমন্দ আলী, ছিটা ফুলবাড়ী উত্তর বাজার (১নং ওয়ার্ড) গোলাপগঞ্জ পৌরসভার শামীম আহমদের পুত্র গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি, দাড়িপাতন (শেখানী) গ্রামের জিলুর পুত্র পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমদ সানি, উত্তর বাঘা গ্রামের ওয়াতির আলীর পুত্র বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান, বাঘা-উত্তর গোলাপনগর সোনারটুল গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র বাঘা ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদ আহমদ, উত্তর বাঘা গ্রামের বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহানুর রহমান, ফুলবাড়ী গ্রামের মোঃ মাসুক মিয়ার কন্যা ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার ইমা, ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আজমল হোসেন মনি, গোলাপনগর পশ্চিমগাঁও গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ফুলবাড়ী ঘনশ্যাম গ্রামের মৃত আব্দুল হকের পুত্র গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ আহমদ হক, উত্তর বাঘা গ্রামের মুহিবুর রহমানের স্ত্রী বাঘা ইউনিয়ন মহিলা লীগের সদস্য নাছিমা বেগম, দড়া ফুলবাড়ী গ্রামের মৃত আরব আলী কটইয়ের পুত্র ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুহেল আহমদ হাসুন, আমনিয়া গ্রামের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দীন, ফুলবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ছিদ্দিক আলী ঠিকাদারের পুত্র গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, নগর গ্রামের মৃত ঠাকুর মিয়ার পুত্র ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমদ এবং রণকেলী দিঘীরপাড় গ্রামের মৃত মাসুক আলীর পুত্র গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা কামরান আহমদসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ দুপুর প্রায় ১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন বৈটিকর বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের ওপর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ জড়ো হয়ে পুরাতন টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই সঙ্গে তারা ঝটিকা মিছিলের মাধ্যমে চলাচলরত গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা সড়কে চলাচলরত যানবাহন ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে রাব্বি ও ইকবাল আহমদ নামের দুই আসামীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২টি বাঁশের লাঠি, ৬টি লোহার রড, ১৩টি লোহার পাইপ, ১টি হকিস্টিক, ১ লিটার পেট্রোল ভর্তি প্লাস্টিকের বোতল, ২০টি ইটের টুকরা এবং পোড়া টায়ারের ছাই উদ্ধার করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীগণ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিল। পুলিশ অত্যন্ত সফলতার সাথে তা প্রতিহত করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট এর আরও খবর
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top